সাজন বড়ুয়া সাজু :
_বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও
মানবাধিকার সুরক্ষা দাও-_ স্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংগঠন “পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, কক্সবাজার জেলা শাখা কতৃক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, কক্সবাজার জেলা শাখার সভাপতি, করোনার সময়ে সারা বাংলাদেশে সর্বোচ্চ অনলাইন ক্লাস সম্পাদনকারী, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সদস্য এবং কক্সবাজার জেলা শাখার সিনিয়র সভাপতি জাফরুল্লা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: জাফর আলম, প্রচার সম্পাদক মাওলানা হামিদুল হক, সদস্য ইয়াছিন, মাওলানা মুহিব, রানা, রফিক, কামাল, আদিলসহ অন্যারা।
এসময় সভাপতি দেশের মানবাধিকার লংঘনের উদ্বেগ জানিয়ে বলেন,” দেশের সব ক্ষেত্রে মানবাধিকার লংঘনের হার দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে দেশের মধ্যে একটি অস্তিরতার সৃষ্টি হচ্ছে। যার ভুক্তভোগী হচ্ছেন দেশের দরিদ্র জনসাধারণ।
আর কক্সবাজারের রোহিঙ্গা সমস্যা কক্সবাজারবাসীর জন্য বিষফোঁড়ার মতো। তাদের মায়ানমারে ফিরিয়ে নিতে বাধ্য করার জন্য সরকারের প্রতি দাবি জানান