দেলওয়ার হোসাইন ;
পরিবেশ ও ধরিত্রীর সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, কক্সবাজারের পরিবেশগত সংকট ও নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল একথা বলেন। তিনি বলেন, ধরিত্রী রক্ষায় আমাদের সাংগঠনিক সক্ষমতা এমন পর্যায়ে পৌছাতে হবে যাতে রাজনৈতিক শক্তি যথাযথ ভূমিকা পালনে জবাবদিহি করতে বাধ্য হন”।
২৫ জানুয়ারি,(বৃহস্পতিবার) বেলা ২ ঘটিকায় কক্সবাজার সদর এর সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার হলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রতী-এর প্রধান নির্বাহী ও ধরা’র আহ্বায়ক কমিটির সহ-আহ্বায়ক শারমীন মুরশিদ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ধরা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি সুলতানা কামাল।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল।
বক্তব্য রাখেন, সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম চৌধুরী কিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, এ জে এম গিয়াসউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, “পরিবেশ রক্ষার প্রচেষ্টায় তরুণদেরকে আরো বেশি যুক্ত করতে হবে। পরিবেশ ও ধরিত্রী রক্ষার আন্দোলনকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তিনি এই প্রচেষ্টায় সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিবর্গ ও নারীদেরকে যুক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক শরীফ জামিল ওয়াটারকিপার্স বাংলাদেশ পরিচালিত “Assessment of the state of the environment and ecology for Cox’s Bazar and its surrounding areas” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে কক্সবাজার ও আশেপাশের পরিবেশ, পরিবেশ বিপর্যয়ের কারণ ও করনীয় বিষয় সমুহ তুলে ধরে বলেন, “কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ আজ ধ্বংসের মুখে। নদী, বন, পাহাড়, জীববৈচিত্র্য, সাগরতীর ধ্বংস করে একদিকে চলছে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ, আরেকদিকে ক্ষমতাসীনদের দখলে অস্তিত্ব সংকটে পড়ছে কক্সবাজার অতিরিক্ত ইট-পাথরের ভবনের ভারে সেন্টমার্টিন যেমন ডুবন্ত প্রায় তেমনি দখল-দূষণে হারিয়ে যেতে বসেছে বাঁকখালী, ঈদগাঁও-এর ফুলেশ্বরী, চকরিয়ার মাতামুহুরী,পেকুয়ার কহলখালী খাল ও মহেশখালীর কোহেলিয়া সহ অসংখ্য নদী সরকারের উন্নয়ন পরিকল্পনার কড়াল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না ভার্জিন দ্বীপ সোনাদিয়াও। হোটেলের পয়ঃবর্জ্যে সাগরের পানি দূষিত হচ্ছে। আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলেমিশে কক্সবাজারকে শেষ করে দিচ্ছে। তিনি পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।