আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পরশুরামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

ফেনী সদর প্রতিনিধি আজিজুল হক :

পরশুরামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

পরশুরাম বাজারের হাসপাতাল মোড়ে সোমবার (২৮ডিসেম্বর) ইউসিবি ব্যাংকের উপ শাখাটি উদ্বোধন করেছেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকের ফেনী শাখার ব্যাবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসিমুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন পরশুরাম উপ-শাখার কর্মকর্তা সহ স্থানীয় ব্যাবসায়ীবৃন্দ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসিমুল ইসলাম তার বক্তব্যে পরশুরাম উপজেলার সকল ব্যাবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্ধসহ সকল গ্রাহকের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ