মোঃ আলমগীর, টেকনাফ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ পৌরসভা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
সংবাদপত্রে প্রেরিত এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, একমাস সিয়াম সাধনার পর মহা আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক এমন প্রত্যাশাও করেন মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
তিনি আরও বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় এসেছে পবিত্র ঈদুল ফিতর।
তাই সকল দুর্যোগ আর সংকট কাটিয়ে উদিত হোক স্বপ্নময় দিনের নতুন সূর্য; উন্নয়ন অগ্রযাত্রার দুর্বার গতিতে এগিয়ে যাক আগামীর বাংলাদেশ সেই প্রত্যাশায় আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পৌর পিতা হাজ্বী মোহাম্মদ ইসলাম।