আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি বদি

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও

অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

ঈদুল ফিতর মুসলামানদের প্রাণের উৎসব। এই উৎসবে প্রতিটি জনগনকে তিনি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সেই সঙ্গে উখিয়া-টেকনাফ উপজেলাবাসীর অনাবিল সুখ, শান্তি ও নিরাপদ জীবন কামনা করেন সাবেক এমপি বদি।

একইসাথে, মহান সৃষ্টিকর্তা যাতে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব হতে দেশের সকল মানুষকে রক্ষা করেন, সেই প্রার্থনা করেন তিনি।

পাশাপাশি কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি হতে নিরাপদ থাকতে সকলকে স্বাস্থ্য সচেতন থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের অনুরোধ জানান সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ