আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:
গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে নড়াইল জেলা সমিতি,রাজশাহী আয়োজন করছে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা সমিতি,রাজশাহীর ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশিষ বিশ্বাস।
অনুষ্ঠানে নড়াইল থেকে আগত ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয় এবং ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্টিলাইজার এসোসিয়েশন(রাজশাহী অঞ্চল) এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.আওয়াল হোসেন, কম্পিউটার সাইন্স এ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহিদুর রহমান, কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন কর্মকর্তা ড.জাহিদুল ইসলাম, আকিব রিয়েল স্টেড এর প্রতিষ্ঠান বি.এম আকিবুর রহমান, রেলওয়ের অডিট অফিসার আনিসুর রহমান, আরো উপস্থিত ছিলেব বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বিশ্বজিৎ সর্দার, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসয়ী তরিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল থেকে আগত রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে নড়াইল জেলা সমিতি,রাজশাহী ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা এবং ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ এ লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের অমিত হাসানকে সভাপতি এবং ACCE বিভাগের একই সেশনের আল আমীন কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেওয়া। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে ৭০ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।
আলোচনা সভা,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন একঝাঁক নড়াইলিয়ান মেতে উঠে টিএসসিতে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাহাদাৎ বাঁধন। সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি সুরুজ সর্দারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।