আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নৌকার প্রতীকে হ্নীলার চেয়ারম্যান রাশেদ

সাজন বড়ুয়া সাজু :

আসন্ন টেকনাফ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। তাদের মধ্যে গতকাল গণভবন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের মধ্যে হ্নীলা ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন উখিয়া- টেকনাফ আসনের সাবেক সফল সংসদ সদস্য মোঃ আলীর ছেলে বর্তমান হ্নীলা ইউনিয়নের সফল চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

গতকাল নৌকার প্রতীক নিয়ে বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে উপস্থিত হন রাশেদ মোহাম্মদ আলী। বিমান বন্দর থেকে বের হবার সাথে সাথে হাজার হাজার টেকনাফবাসীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন সফল চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। মটর সাইকেল ও বিভিন্ন মাইক্রোবাসের শো-ডাউনের মাধ্যমে কক্সবাজার বিমান বন্দর থেকে রাশেদ মাহমুদ আলী কে হ্নীলা আনা হয়।
হ্নীলা ইউনিয়নের মানুষে এমন ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন রাশেদ মোহাম্মদ আলী।তিনি বলেন আমার প্রয়াত পিতার যোগ্য উত্তরসূরি হয়ে হ্নীলা ইউনিয়নবাসীর সর্বদা বিপদে-আপদে ছিলাম তারই প্রতিফলন হিসেবে আজ এমন ফুলেল সংবর্ধনা পেয়েছি।তিনি আরও বলেন হ্নীলা ইউনিয়নবাসীকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে উপহার দেয়ার আশ্বাস দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ