আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

নোয়াখালীর সেনবাগে বোমা তৈরির সরঞ্জাম সহ ৪ জন আটক

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউপি’র মগুয়া গ্রাম থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে ৪ জন কে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।

শনিবার গভীর রাতে ঐ গ্রামের সাংবাদিক পরিচয় প্রদান কারী শহিদ উল্যা চৌধুরীর রান্না ঘর থেকে বোমা তৈরির সময় তাদের কে আটক করা হয়।

আটক কৃতরা হলেন- সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,তালাশ টুয়েন্টি ফোর ডটকম এর সেনবাগ প্রতিনিধি শহিদ উল্যা চৌধুরী (৫৫) এবং মগুয়া গ্রামের রাকিবুল ইসলাম (২৫),আহমেদ পারভেজ, ও উত্তর জয়নগর গ্রামের মোঃ আবিদ হোসেন (২৯)।

পুলিশ জানায়, গতকাল রাতে টহল চলাকালীন গোপন সংবাদ পেয়ে এস আই সবুজ পালের নেতৃত্বে মগুয়া গ্রামের শহিদ উল্যার রান্নাঘরে অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে তাদের ৪ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ টি তাজা ককটেল,পটকা বাজি,ব্লেড,স্কচটেপ,কাঁচি,দিয়াশলাইের কাঠি,বোমা তৈরির খাঁজ সহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম সহ তাদের আটক করা হয়েছে এবং বিস্ফোরক মামলায় আসামীদের কে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ