আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নোয়াখালীতে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী  প্রতিনিধিঃ

নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে অাজ শনিবার ২৯ আগস্ট সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আলমগীর মোহাম্মদ ফারুকী। মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশ, আইনজীবি, বিচারকগণের করণীয় সংক্রান্তে বিদ্যমান আইনের কাঠামোর আলোকে বিভিন্ন মত উপস্থাপিত হয়। আলোচকদের উপস্থাপিত মতামত ও সুপারিশ এ সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত গবেষণায় উপজীব্য ও উপাদান হিসেবে ব্যবহৃত হবে যা ভবিষ্যতে মানুষের ভোগান্তি নিরসনে বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনায় আরও অংশ নেন বিজ্ঞ পিপি, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মিথ্যা মামলার ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ