আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৩ মার্চ

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন- ২০২২ আগামী ২৩ ই মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে সাংবাদিক সমিতির সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নোবিপ্রবিসাসের নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ ই মার্চ মোট ৯ টি পদের বিপরীতে মনোনয়নপত্র গ্রহণ ও জমা নেওয়া হবে।

২২শে মার্চ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবারের নোবিপ্রবিসাসের নির্বাচনে ভোট গ্রহণ চলবে ২৩ই মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও সহকারী অধ্যাপক শফিকুল আলম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ