আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নোবিপ্রবিতে সিএসটিই ক্লাবের নেতৃত্বে জাকারিয়া-ফাহিম

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সংগঠন ‘নোবিপ্রবি সিএসটিই ক্লাব’এর ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া নোমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফাহমিম মোহাম্মদ শাহরিয়ার।

আজ রবিবার(৩ মার্চ) ক্লাবটির ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন, সহ-সভাপতি(প্রোগ্রামিং):মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি (আর্টিফিসিয়াল ইনট্যালিজেন্স এবং রোবোটিকস):মোহাম্মদ রনি,

সহ-সভাপতি (নেটওয়ার্কিং):তাজুল ইসলাম,সহ-সভাপতি,(ইভেন্ট ম্যানেজমেন্ট):মো. জোবায়ের আলম রাফি,সহ-সভাপতি ( সাংস্কৃতিক):বিপাশা মজুমদার,সহ-সভাপতি (স্পোর্টস):

মো.মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক(এডমিন): মোঃ আরাফাতুল হক আশিক,যুগ্ম-সাধারণ সম্পাদক(টেকনিক্যাল):জাবেদ কাইয়ুম,সাংগঠনিক সম্পাদক: মো. আহনাফ মোত্তাকি চৌধুরী,প্রচার সম্পাদক: মো. ফজলুল আজিম, কোষাধ্যক্ষ :সানজিদা আক্তার তামান্না।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন,অন্তু চৌধুরী,মোঃ ইমরান খান, মহিউদ্দিন হাসান,নাইম তারেক, মোঃ ফয়সাল আহমেদ,দিদারুল ইসলাম দিদার ,রেজাউল করিম,ফারদিনুল হক,

রাহাদ ইবনে আলম,খাদিজাতুল কোবরা,শান্তা খাতুন,আনগাংবা সিংহা, পূজা ধর,হাসিবুল ইসলাম, জাবেদ হোসেন আরিফ, আতাহার উদ্দিন পুলক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ