জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো: এমরান হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নাহিদ হাসান মিশর মনোনীত হয়েছেন।
গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে একা রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মাজহারুল ইসলাম সাগর, শাহীন আলম ও জেরিন আক্তার মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে নব্য ঘোষিত এই পর্ষদকে আগামী দশ দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গকরণ এবং ত্রিশ দিবসের মধ্যে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্দেশ প্রদান করা হয়