সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ঈদের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এঘটনায় কেও হতাহত না হলেও
অল্পের জন্য বেঁচে যায় ৪২ জন যাত্রী।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
বাসটিতে থাকা যাত্রীরা জানান, গাবতলী থেকে সিরাজগঞ্জগামী ঢাকা এক্সপ্রেস নামের বাসটিতে প্রায় ৪২ জন ছিলো৷ পথিমধ্যে বাসটি বাইপাইল মোড়ে পৌছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি নবীনগর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলো। এ সময় ‘ব্রেক ফেইল’ হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটিকে উদ্ধারে রেকার আনার ব্যবস্থা করছি।