আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২ নম্বর নির্মাণাধীন হল এর ছয় ছয় তলা থেকে পড়ে নিহত নির্মাণ শ্রমিক শাহের আলির নামে ২২ নম্বর হলের নাম করণের দাবী জানায় শিক্ষার্থীরা।
আজ দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ রফিক- জব্বার হল সংলগ্ন ২২ নম্বর হল হলের সামনে শিক্ষার্থীরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানায়। এ সময় তাদের সাথে সংহতি জ্ঞাপন করে উপস্থিত নির্মাণ শ্রমিকরা।
প্রেসবিজ্ঞপ্তিতে বক্তব্যে বলা হয়, “বিদ্যমান ব্যবস্থা একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চিহ্নিত করে ছাত্ররা যখন কর্তৃপক্ষকে এই মৃত্যুর জন্য দায়ী করে উক্ত হলের নির্মাণ প্রতিষ্ঠান তাদের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করার দায় স্বীকার করেনা এবং ন্যূনতম আর্থিক সহায়তা দিয়ে শহরের জীবনের দাম নির্ধারণ করে কিংবা মৃত্যুর ক্ষতিপূরণ নামক অর্থ প্রদান করে বাংলাদেশের নির্মাণ খাতে কর্মরত অবস্থায় অসংখ্য নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটে বিদ্যমান ব্যবস্থাকে দুর্ঘটনা বলে চিহ্নিত করে।”
সকল নির্মাণ শ্রমিকের মৃত্যুর প্রতিনিধিত্ব স্বরূপ শাহের আলীর নামে আমরা শহীদ যুক্ত করার পক্ষপাতি যে হলের নির্মাণ কাজের শাহের আলীর মৃত্যু ঘটে তার নামকরণ এর ভেতর দিয়ে সফল নির্মাণ শ্রমিকের মৃত্যু তথা হত্যার স্বীকৃতি দিতে আমরা বদ্ধপরিকর।”
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মে নির্মানাধীন হলের ছয় তলা থেকে পরে নিহত হন শাহের আলী। পরবর্তীতে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ টাকা দেয়া হয় কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে।
এসময় সাধারণ শিক্ষার্থী ছাড়াও জাবি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।