আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতী মডেল টাউনে এনএন বিল্ডার্সের দখল ও নির্মাণ

প্রতিনিধি সাভার:

সাভারে মধূমতি মডেল টাউনের ভেতরে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ও অন্যের জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে এন এন বিল্ডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবিষয়ে সাভার মডেল থানায় সাধারন ডায়েরি করেছে ১৭ জন জায়গার মালিক।

অভিযোগের পর সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থনে পৌছে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, আমরা মধূমতি মডেল টাউনের ৩ নাম্বার রোডের টি ব্লকে ১৭ জন মালিক ২০০৯ সালের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় ৩ কাঠা করে ১৬টি প্লট ক্রয় করি। অধিকাংশ প্লটের বিআরএস রেকর্ডসহ খারিজও রয়েছে। প্লটগুলোতে বাউন্ডারি করে বিভিন্ন ধরনের গাছও লাগানো হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারনে দীর্ঘদিন ধরে প্লটে নির্মান কাজ শুরু করা হয়নি। সাম্প্রতিক এনএন বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান জোরপূর্বক আমাদের যায়গার বাউন্ডারি ভেঙ্গে নির্মান কাজ করছে।

গত শনিবার সকালে আমরা আমাদের যায়গায় গেলে ওই প্রতিষ্ঠানের সাইট ইন্জিনিয়ার সুমন আহম্মেদ, সাইট সুপারভাইজার আব্দুস সামাদসহ ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের প্রাণ নাশের হুমকি দেয়। আমরা পরে থানায় সাধারন ডায়েরি করি।
প্লটের আরেক মালিক বেনজীর আহমেদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম রতনের মালিকানাধীন এন এন বিল্ডার্স লিঃ। মূলত ওই কাউন্সিলরই আমাদের যায়গা জোরপূর্বক দখল করে নির্মান কাজ করছেন। আমরা তার নিকট গিয়েছি কিন্তু সে বলে আমাদের যায়গায় আমরা কাজ করছি তোমরা যা পারো কর। তার কাছে আমরা অনুরোধ করেছি দুই পক্ষের কাগজ নিয়ে বসার জন্য কিন্তু আমাদের সাথে বসবে না। জোড় করেই আমাদের যায়গা দখল করে খাবে।
ভূক্তভোগী আরেক প্লটের মালিক কাজী মাজহারুল ইসলাম বলেন, আমাদের ৩ কাঠা করে ১৬টি প্লট রয়েছে। এই প্লটগুলো এনএন বিল্ডার্স জোড় পূর্বক দখলে করার পায়তারা কারছে। কয়েকটি প্লটের বাউন্ডারি ভেঙ্গে নির্মান কাজ করছে। আমরা থানায় সাধারন ডায়েরি করলে পুলিশ এনএন বিল্ডার্স সাইট ইন্জিনিয়ার সুমন আহম্মেদ, সাইট সুপারভাইজার আব্দুস সামাদসহ তিন জনকে থানায় নিয়ে যায়।
এনএন বিল্ডার্সের সাইট সুপারভাইজার সুমন আহম্মেদ বলেন, এনএন বিল্ডার্সের মালিকানাধীন জায়গায় নির্মান কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম রতন ও ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন। তাদের নির্দেশনায়ই আমরা কাজ করছি।
এ বিষয়ে জানতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম রতনে মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
যোগাযোগ করা হলে ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিজেকে এনএন বিল্ডার্সের একজন পরিচালক দাবি করে বলেন, আমরা কারো যায়গায় নির্মাণ কাজ করছি না।আমাদের যায়গায় অন্যরা বাউন্ডারি করেছিল। আমারা সেই বাউন্ডারি ভেঙ্গে আমাদের বাউন্ডারি নির্মান করছি।
মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ করছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যায়গা রক্ষার্থে আমরা বাউন্ডারি করছি।
আপনাদের প্রতিষ্ঠানেতো সাভার মডেল থানায় জমি দখলের অভিযোগ এনে সাধারণ ডায়েরি করা হয়েছে আপনারা কি আপনাদের পক্ষ থেকে কোন অভিযোগ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জমি নিয়েছি ২০১৭ -২০১৮ সালে আমরা মধূমতি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। অন্যকাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।
জানতে চাইলে আমিন বাজার পুলিশ ফাঁরির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আমরা এনএন কিল্ডার্সের তিনজনকে নিয়ে এসেছিলাম। কাজ বন্ধ রাখা সর্তে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে মধূমতি মডেল টাউনে প্রবেশ করে দেখা গেছে বিভিন্ন প্লট মালিক হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ করছেন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, হাইকোর্টের নির্দেশনার একটি কপি আমাদের নিকট এসেছে। আমরা ওই নির্দেশনা পাওয়ার পর থেকে জমির খাজনা, নামজারি ও রেজিষ্ট্রি বন্ধ রেখেছি। এছাড়া ভবন নির্মাণের কোনো অনুমতি দিচ্ছিনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ