আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরপেক্ষ নির্বাচন ইয়ারপুর ইউনিয়নে নিশ্চিত করার আহবান

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বিঘ্নে নির্ভয়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আহবান জানান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাভার উপজেলার সাধারণ সম্পাদক মঞ্জুর আলম রাজিব।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খলা আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন, নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরপেক্ষ নির্বাচন ইয়ারপুর ইউনিয়নে নিশ্চিত করা জরুরি। তাই কর্মকর্তাদের প্রতি আমার আহবান থাকবে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ২৯ শে ডিসেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সুষ্ঠু করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি বিশেষ নজরদারির পরামর্শ প্রদান করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

আলোচনায় উঠে আসে অনিয়মের অভিযোগে গাইবান্ধার উপ-নির্বাচন বাতিল হওয়ার বিষয়টির পরিপ্রেক্ষিতে মঞ্জুর আলম রাজিব এসব কথা বলেন।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ