মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ১ নং ওয়ার্ডে ৪ জনের মধ্যে আব্দুস সালাম আহম্মেদ আব্বাস এর নাম মানুষের মুখে মুখে।। ১ নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সালাম আহম্মেদ আব্বাস,
মিষ্টি কুমড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ওসমান গনী লিটন, আঃ রহিম খান ঘুড়ি মার্কা এবং ফজলুল হক সেলিম করছে ট্রাক্টর মার্কা নিয়ে।। এলাকা পর্যবেক্ষণ করে জানা যায় কাউন্সিলর প্রার্থীরা নাগরিক সুবিধা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
কেউ কেউ রাস্তা ঘাট উন্নয়ন এর প্রতিশ্রুতি দিচ্ছে আবার কেই কেউ ওয়ার্ডকে মাদক মুক্ত এবং আধুনিক ওয়ার্ড গড়তেও দিচ্ছে প্রতিশ্রুতি।
চায়ের দোকানদার রবিউল বলেন,৪ জন প্রার্থীর মধ্যে আবদুস সালাম আহম্মেদ আব্বাস একজন মানবতার ফেরিওয়ালা, তিনি আরও বলেন যে কোন সমস্যা নিয়ে গেলে সুন্দর সমাধান করার চেষ্টা করে আবদুস সালাম আহম্মেদ আব্বাস।
আরেক মুদি দোকানদার হারেজ বলেন,যে কোন বিপদ আপদে আব্বাস ভাই সবার আগে ঝাপিয়ে পড়ে এবং এই আব্বাস এর ভিতরে কোন প্রকার হিংসা বিদ্বেষ নেই।
তাই সবার চেয়ে এগিয়ে আছে আব্বাস। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, সুষ্ঠভাবে ভোট হলে আব্বাস এর বিকল্প নেই। কাউন্সিলর পার্থী আব্দুস সালাম আহম্মেদ আব্বাস বলেন, আমি ছোটকাল থেকেই মানুষের পাশে থেকে সহযোগিতা করতে ভালবাসি।মানুষের বিপদ দেখে আমি ঘড়ে বসে থাকতে পারিনা।
নির্বাচনে জয়ের ব্যপারে তিনি বলেন,জনগণই আমার শক্তি তাই জনগণ আমাকে ভালবাসে এবং তিনি আরও বলেন আমি আশাবাদী জনগণের ভালবাসায় এবং ভোটে আমি জয়ী হবো ইনশাআল্লাহ।।