আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নিটার প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন”

শান্ত মালো,নিটার প্রতিনিধিঃ
দরজায় কড়া নাড়ছে নিটার প্রিমিয়ার লীগ ক্রিকেটের আসর। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে নিলামের মাধ্যমে, এখন তারা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত।
দলগুলো নিজেদের টুর্নামেন্টের জার্সিও প্রকাশ করছে এক সাথে। আগামীকাল থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ই মার্চ। এক মাস ব্যাপী চলবে এবারের আসর।
শুক্রবার বিকালে নিটার কেন্দ্রীয় মাঠে উন্মোচিত হলো ১৪টি দলের জার্সি। এবার ১৪টি দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হলেন জাবায়েল সিয়াম (এলনস ইলেভেন),জোবায়েদ ইসলাম মুন্সি(রুথলেস রাইডার্স),শাহরিয়ার নাফিজ(দূরন্ত দুর্নিবার),মনজুর রহমান(স্পান্ড্যাক্স), সুরিত আরেফিন (বারসার্কার সোলস),তানবিন রহমান(দ্যা অপটিমাইজার),
তারেকুল ইসলাম শুভ (এস্ট্রো এসাসিনস),ইফতেকার হোসেন রোমান(স্লাইভার ডিভাইন্স),ইমরান হাসান (অক্সোক্রোম), জাওয়াদ(ডেজেল ডাইনামাইটস), সৈয়দ কাওসার রহমান মিঠু(ফ্লিস),সাগর রায়(র‍্যাপসোডিক বোহেমিয়ানস),আরিফ রায়হান(সাটেল ডাইনামাইটস), মাহমুদুর রহমান মাসুম(সিমপ্লেক্স বাটপারস)।
এছাড়া ১৪ টি দলের ম্যানেজার হিসেবে যারা আছেন, শান্ত মালো (এলনস ইলেভেন),সাইফুল্লাহ মুবিন(রুথলেস রাইডার্স),সাদমান ফয়েজ হিমেল(দূরন্ত দুর্নিবার),রবিউল ইসলাম(স্পান্ড্যাক্স), বরাত হোসেন (বারসার্কার সোলস),আফ্রাদ হোসেন(দ্যা অপটিমাইজার),
সায়েম সাকিব(এস্ট্রো এসাসিনস),হাসান(স্লাইভার ডিভাইন্স),আব্দুর রহমান (অক্সোক্রোম), হৃদয় চন্দ্র ধর(ডেজেল ডাইনামাইটস), কামরুল আহসান(ফ্লিস),মিকাইল শেখ(র‍্যাপসোডিক বোহেমিয়ানস),আকাশ বসাক(সাটেল ডাইনামাইটস), প্রিতম পাল(সিমপ্লেক্স বাটপারস)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ