ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক, ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে শিল্পপ্রতিষ্ঠান RH Corporation-এর পক্ষ থেকে প্রায় ৪০ ধরনের প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এসব রাসায়নিক শিক্ষার্থীদের ল্যাবরেটরি কার্যক্রম, ব্যবহারিক শিক্ষা ও গবেষণামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিল্পপ্রতিষ্ঠানের এমন সহযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও বৃদ্ধি করবে।
এ সহযোগিতার জন্য RH Corporation-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশেষভাবে RH Corporation-এর নিটার-এর প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান, ম্যানেজার (মার্কেটিং, সেলস অ্যান্ড টেকনিক্যাল) এবং রেজাউল করিম বিন কবির, ম্যানেজার(সেলস্)-এর আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের জন্য বিভাগটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
নিটার ও RH Corporation-এর মধ্যে এ সহযোগিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বুরহান উদ্দিন বান্না, সহকারী অধ্যাপক। তাঁর উদ্যোগ ও কার্যকর যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ সংগ্রহের বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়।
বিভাগীয় প্রধান বুরহান উদ্দিন বান্না বলেন,
“শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষাকে সমৃদ্ধ করতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। RH Corporation-এর এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান ও রেজাউল করিম বিন কবির-এর উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে নিটার ও RH Corporation-এর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।”
রাসায়নিক উপকরণ পরিদর্শনের সময় নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বুরহান উদ্দিন বান্না, সহকারী অধ্যাপক; জনাব মাহাবুব হাসান, সহযোগী অধ্যাপক; জনাব সেতু সাহা, প্রভাষক; এবং মুহাম্মদ তানজিল, সিনিয়র টেকনিক্যাল অফিসার উপস্থিত ছিলেন।
-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আশা করছে, ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ইন্টার্নশিপ, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে RH Corporation-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।