আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে “লিডারশীপ ওয়ার্কশপঃ লিড দ্যা ওয়ে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ৪ঠা জানুয়ারি, ২০২৫ ইং রোজ শনিবার নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত “Unlock Your Future With A Perfect CV and Step Into The Shoes of A Leader” শীর্ষক সেমিনারটি নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপটি পরিচালনা করেন নিটার ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল মাসুদ ও ভাইস প্রেসিডেন্ট জনাব সাজ্জাদুল ইসলাম রাকিব।

সেমিনারে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার ও নিটার ক্যারিয়ার ক্লাবের সম্মানিত মডারেটর নুসরাত জাহান রুমা।

১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য মূলত এই ওয়ার্কশপটির আয়োজন করা হয় যা ক্যারিয়ার গড়তে অন্যান্যদের থেকে নিটারের শিক্ষার্থীদের কয়েক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশাবাদী।

উক্ত সেশনে, ক্যারিয়ারের অন্যতম প্রয়োজনীয় বিষয় সিভি কতটা ব্যাতিক্রম এবং তথ্যবহুল হওয়া প্রয়োজন নবাগত শিক্ষার্থীদের সেই নির্দেশনা প্রদান করা হয়। নতুন বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন কৌশল, শিষ্টাচার, প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ক প্রায় তিন ঘন্টার চমৎকার একটি সেশন উপহার দেন নিটার ১০ম ব্যাচেরই মেধাবী এই দুই শিক্ষার্থী।

তথ্য ও ঘটনাবহুল বক্তব্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সেশনটি শেষ হওয়ার পর সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক রাজ নন্দী, সাংগঠনিক সম্পাদক মেহজাবীন চৌধুরী এবং মডারেটর নুসরাত জাহান রুমা ম্যাডাম।

এরপর বক্তব্য রাখেন নিটারের সম্মানিত পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান। তিনি বলেন, শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নয় এর পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করা প্রয়োজন প্রতিটি শিক্ষার্থীর।

সবশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অংশগ্রহন সনদ প্রদান ও ধন্যবাদ জানিয়ে নিটার ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ