আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে ডিবেট প্রিমিয়ার লীগের সেমি ফাইনাল সম্পন্ন

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ এ নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক ডিবেট প্রিমিয়ার লীগের সেমি ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।

গতকাল শুক্রবার (১লা নভেম্বর, ২০২৪ ইং) সকাল আটটা হতে ডিবেট প্রিমিয়ার লীগের প্রস্তুতি শুরু হয়। পরবর্তীতে বেলা দশটায় ডিবেট প্রিমিয়ার লীগে অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

আজকের প্রাথমিক পর্বে অ্যাডজুকেটর হিসেবে উপস্থিত ছিলেন- নাদিয়া রহমান, মো: রিফাদুল ইসলাম, ইসতিয়াক ইমন, সাজিদ হোসেন আদিব, মো: মুবিন হোসেন এবং আজম খান।

সর্বমোট ১২টি দলের মধ্যে তিনটি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। দলগুলো হলো: ওয়ারিয়র্স, ডিসকোর্স ডেস্ট্রয়ারস, লজিক লিজেন্ডস, রিজন রাইডার্স, আইডিয়া ডমিনেটরস, লজিক ডাইনামাইট, ডিবেট থানডার, ডেমনস ডিবেটারস, দূর্জয়, চেকমেট, আর্গ্যুমেন্ট অ্যাভেঞ্জারস, বুলডোজার।

প্রথম দুইটি রাউন্ডের পর খাবারের বিরতি দেয়া হয়। পরবর্তীতে দুপুর দুইটা হতে তৃতীয় রাউন্ড শুরু হয়। তিনটি রাউন্ড শেষ হওয়ার পর উত্তীর্ণ আটটি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে উত্তীর্ণ বাকি চারটি দলের মধ্যে সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। ১০টি দলকে হারিয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় টিম লজিক ডাইনামাইট ও টিম লজিক লিজেন্ডস। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ছয়জন ভেন্যু ম্যানেজার, ছয়জন টাইম কিপার, ১২ জন টিম ম্যানেজারসহ বেশকিছু স্বেচ্ছাসেবক।

বহুল প্রতীক্ষিত ডিবেট প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করতে পেরে বিতার্কিকরা বেশ উৎফুল্ল ছিলেন। পড়াশোনার পাশাপাশি মুক্তচিন্তার বিকাশে সহযোগিতা করবে বলে শিক্ষার্থীরা বেশ আশাবাদী। এছাড়াও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারবে এমন আশা রাখছেন নিটারের বিতার্কিকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ