৪ জুন, ২০২২ রোজ শনিবার দেশের অন্যতম টেক্সটাইল প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড
রিসার্চ (নিটার) ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির (TES) তত্ত্বাবধানে প্রথমবারের মতো বিশাল ক্যাম্ভাসের ইন্ড্রাস্ট্রিয়াল এক্সপার্টদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার।
সেমিনারে প্রতিপাদ্য বিষয় ছিলো “Sharp your knowledge with industrial expert seminar.” একাডেমিক পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যাল জ্ঞান সমন্বয় করে স্কিলফুল ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
দেশের সুনামধন্য বেশ কয়েক জন ইন্ড্রাস্ট্রিয়াল এক্সর্পাটরা সেমিনারটিতে অংশগ্রহণ করে যাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব আব্দুল হাকিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান গ্রুপের সিস্টার কনসার্ন (ইউনিফিল গ্রুপ) এর মার্কেটিং ও মার্চেন্টাইজিং এর জিএম জনাব হিমেল মাহমুদ, মাল্টিন্যাশনাল কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার (M&S) গ্রুপের মার্কেটিং এর বিজনেস ইউনিট ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল মামুন,
ইউনিফিল কম্পোজিট ডায়িং মিলস লিমিটেড এর চিফ ডিজাইনার জনাব শওকত হোসাইন সোহেল সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির প্রতিষ্ঠাতা নিটার ৬ষ্ঠ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ রিফাতুর রহমান মিয়াজী।
এছাড়াও নিটারের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগন, লেকচারারগন এবং নিটারের বিভিন্ন বর্ষের তিন শতাধিক এর বেশি শিক্ষার্থীরা কনফারেন্স রুমে উপস্থিত থেকে অতি মনোযোগ সহকারে সেমিনারটি উপভোগ করেন।
উক্ত সেমিনারে প্রধান অতিথি যমুনা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব আব্দুল হাকিম বলেন- মাস্টার্স কমপ্লিট করা অনেক বেকার আছে কিন্তু গার্মেন্টস সেক্টরে কেউ কর্মী হিসেবে কাজ করতে চাই না।
আমান গ্রুপের সিস্টার কনসার্ন (ইউনিফিল গ্রুপ) এর মার্কেটিং ও মার্চেন্টাইজিং এর জিএম জনাব হিমেল মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন প্রথমে আমাদের তিনটি শব্দ শিখতে (Learn, Change, Win or wise) হবে তারপর Attitude পরিবর্তন করে যেতে হবে চাকরীর বাজারে।
মাল্টিন্যাশনাল কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার (M&S) গ্রুপের মার্কেটিং এর বিজনেস ইউনিট ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন- আগে নিটারের নাম জানতাম না তবে আজকে এই অনুষ্ঠানে এসে নিটার ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি, নিটারের শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন আপনারা অনেক ভাগ্যবান নিটারের ল্যাব ফ্যাসিলিটি যথেষ্ট সমৃদ্ধ শিক্ষার্থী থাকা অবস্থায় আমরা এতো সমৃদ্ধ ল্যাব ফ্যাসিলিটি পাই নি।
ইউনিফিল কম্পোজিট ডায়িং মিলস লিমিটেড এর চিফ ডিজাইনার জনাব শওকত হোসাইন সোহেল অল ওভার প্রিন্টিং এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি তে ইঞ্জিনিয়ারদের গুরুত্ব ও ভুমিকা সম্পর্কে বলেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির প্রতিষ্ঠাতা নিটার ৬ষ্ঠ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার রিফাতুর রহমান বলেন- আমি আজকে এখানে অতিথি হিসেবে আসি নি আমি এসেছি একজন নিটারিয়ান হিসেবে।
সেমিনারে ইন্ড্রাস্ট্রিয়াল এক্সপার্টরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা দেন শিক্ষার্থীদের।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির (TES) তত্ত্বাবধানে অনুষ্ঠানটি নিটারের কনফারেন্স রুমে দুপুর ৩ টার দিকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।