আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে আমান নিটিংস লিমিটেডের ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত

আরাফাত আর, নিটার প্রতিনিধি:

ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আমান নিটিংস লিমিটেড ক্যাম্পাসে একটি ওয়াক-ইন ইন্টারভিউ পরিচালিত করেছে।

আজ মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উক্ত প্রোগ্রামটি শুরু হয়। নিটার কনফারেন্স রুম, মিনি কনফারেন্স রুম, ২০৪ এবং ২০৬ চারটি রুমে শিক্ষার্থীদের ভাইবা নেওয়া হয়। প্রায় ১৭০ জন শিক্ষার্থী ভাইবায় অংশগ্রহণ করেছিলো।

আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমান নিটিংস লিমিটেড এর জি এম মাহমুদুল হাসান। এছাড়াও আমান নিটিংস লিমিটেড হতে উপস্থিত ছিলেন আরিফুল হক ভূঁইয়া (ডিজিএম), রোকসানা বিলকিস লাকি (জিএম), আব্দুল্লাহ আল মামুন (সিপিও)। এছাড়াও ইমপ্লয়িদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কথিকা মৌনতা ( অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) এবং নিটার ৬ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রাকিন আফসার (সিনিয়ার এক্সিকিউটিভ)।

নিটারের শিক্ষকদের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোরহান উদ্দিন বান্না এবং নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর নুসরাত জাহান। উক্ত ইন্টারভিউ নিটারে অধ্যয়নরত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো।

বেলা চারটায় ইন্টারভিউসহ প্রোগ্রামটি সমাপ্ত হয়৷ প্রার্থীরা পেশাদার পোশাক পরিধান করে এবং হালনাগাদ সিভি সঙ্গে নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হয়েছিলো। উক্ত প্রোগ্রামের ফলাফল জানানো হবে শীঘ্রই। নিটারের শিক্ষার্থীরা ফলাফল নিয়ে বেশ উৎসুক।

টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নিটার গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হিসেবে কাজ করেছে। নিটার ক্যারিয়ার ক্লাবের এসমস্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার গঠনে দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ