শান্ত মালো,নিটার প্রতিনিধিঃ
সাভার ও ধামরাই বসবাসরত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সাভারের মুক্তির মোড়ের সুপ্রিম ডাইন রেষ্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নিটারের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।
সাভার ও ধামরাই পরিবারের ব্যানারে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ইফতারের আগে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এসময় তারা ঈদ পরবর্তী বৃহৎ পরিসরে গেট টুগেদার করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
এসময় সাবেক ও বর্তমাম শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আড্ডা আয়োজনের অংশ হিসেবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইফতার মাহফিলে অংশ নেন নিটার ৩য় ব্যাচের এখলাস আহমেদ, ৪র্থ ব্যাচের এনামুল, তামজেদ, ৫ম ব্যাচের ওমর রায়হান, ৬ষ্ঠ ব্যাচের কামরান,রাশেদ,জাবেদ এবং ৭ম ব্যাচের সুষ্ময়,আল-আমিনসহ বর্তমানে অধ্যয়নরত সকল বর্ষের শিক্ষার্থী।