শান্ত মালো, নিটার প্রতিনিধি :
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ নতুন অধ্যক্ষ হিসেবে জয়েন করলেন ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
বূধবার (১৪ই সেপ্টেম্বর) নিটারের নতুন অধ্যক্ষ সকাল ১০ টায় ক্যাম্পাসে সশরীরে জয়েন করেন। এর আগে ১৩ই আগষ্ট তার নিয়োগ নিশ্চিত করা হয়।
নিটারের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ ১৯৮২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স,
ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সাফল্যের সাথে বিএস.সি (সম্মান) এবং ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে এমএস.সি ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে ফ্রান্স থেকে পদার্থ বিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৭ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সর্বশেষ ২০১৬ সাল হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশ-বিদেশে রয়েছে তার প্রায় অর্ধশতাধিক গবেষণাপত্র, সেই সাথে দুটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড সহ ঢাবি স্বর্ণপদক। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে গবেষণায় অসামান্য অবদান রেখে চলছে এবং তাঁর তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী এমএস.সি এবং পিএইচডি ডিগ্রী অর্জন করছেন।