আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারের টেকনিক্যাল অফিসার মোঃ ইব্রাহিম খলিল এর বিদায় সংবর্ধনা”

শান্ত মালো,নিটার প্রতিনিধি :
ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর টেকনিক্যাল অফিসার মোঃ ইব্রাহিম খলিল এর বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় নিটার স্টাফ ও নবম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেকশন সি এর পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক নন্দিতা সাহা এবং টেকনিক্যাল অফিসার কে.এম সাব্বির সাইদি।
সদ্য বিদায়ী মোঃ ইব্রাহিম খলিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বুটেক্স এ চলে গেলেও নিটার কে সব সময় মনে রাখবো, নিটারের যে কারো যে কোন প্রয়োজনে যদি মনে হয় আমার মাধ্যমে কোন সাহায্য হবে তাহলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই কাজে তাকে সহযোগিতা করার চেষ্টা করবো। সর্বপরি,
সবাই আমার নতুন চাকুরী জীবনের জন্য দোয়া করবেন যাতে করে নিটারের মতো বুটেক্স এ গিয়েও আমি আমার সর্বোচ্চ টা শিক্ষার্থীদের দিতে পারি। এছাড়া তিনি সকলের সৌহার্দ্যপূর্ণ ভাবে চলতে এবং ন্যায় পথে থাকার জন্য বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ