আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারের কাজী নজরুল ইসলাম থিয়েটারের ইফতার ও ঈদ উপহার বিতরণ

শান্ত মালো, নিটার প্রতিনিধি :
সাভারের নবীনগরে গরিব অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার  বিতরণ করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার) এর কাজী নজরুল ইসলাম থিয়েটার সংশ্লিষ্ট  শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক মোঃ নুরন্নবী।
নিজেদের অর্থায়নে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ উল্লেখ করে সংগঠনটির সেচ্ছাসেবকরা বলেন, দরিদ্র মানুষকে সহয়তা  করায় তাদের এই উদ্যগের মূল উদ্দেশ্য। ক্যাম্পাসে চলমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহয়তায় এই আয়োজন করা হয়।
তারা মনে করেন, ইন্সটিটিউটের প্রসাশন একটু সুনজর দিলে থিয়েটার তার প্রাণ ফিরে পাবে।
ইতিমধ্যে ক্যাম্পাসে এর আগে কাজী নজরুল ইসলাম থিয়েটারের পক্ষ থেকে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতের জামা-কাপড় বিতরণ করা হয় তাছাড়া ক্যাম্পাস গেইট সংলগ্ন স্থাপন করা হয়েছে “মানতার দেয়াল”।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ