আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নাসিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে   নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাে নাসিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একুরিয়ামের মাধ্যমে নতুন কিছু শিখানোর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা বান্ধব মাননীয় সাংসদ,আলহাজ্ব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয়ের নির্দেশে, আজ ২ রা জানুয়ারী ২০২০ রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একুরিয়ামের শুভ উদ্বোধন করে নতুন বই বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, ইউ আর সি ইনস্ট্রাক্টর মোঃ মাহবুব আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবিউল আলম, এসএমসির সভাপতি অরুণজ্যোতি ভট্টাচার্য ও পিটিএ এর সভাপতি বন্ধন দেব সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ