আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নাসিরনগরের ৬৪ কেজি গাঁজা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের মাদক সম্রাট, ৬৪ কেজি গাজা মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক অাসামী জামাল পাঠানের ছেলে সুজন পাঠানকে অবশেষে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।

২৬ নভেম্ভর ২০২০ রোজ বৃহস্পতিবার রাত অনুমান ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস,আই মোঃ ইব্রাহিম আখন্দ ও এ এস আই খোকন ১ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিণবেড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে ১৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এ এস আই খোকন-১ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কুন্ডা ব্রীজের নিকট নৌকা থেকে ৬৪ কেজি গাঁজা উদ্বার করে। সেই সাথে নৌকা সহদুই জনকে আটক করে।পরে এ এস আই আনিছুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। জানা গেছে মামলার পর থেকে পলাতক ছিলেন সুজন পাঠান।
এস আই মোঃ ইব্রাহিম আখন্দ সুজন পাঠানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন অাদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ