বিকাশ দাস সিলেট প্রতিনিধি :
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এর আয়োজনে আজ (১৩ নভেম্বর) শুক্রবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০ (১০ নভেম্বর-১৬ নভেম্বর) উপলক্ষে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নুসরাত খানম নওশীন এর উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, রাজনগর সরকারি কলেজের প্রভাষক তাসলিমা আক্তার, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান, মৌলভীবাজার সাউথ ইস্ট ব্যাংক এর সিনিয়র অফিসার অশীত কুমার দাস, এনসিটিবি এর জেলা ভলান্টিয়ার সমরীতা পাল ঐশী, এনসিটিবি এর সভাপতি দীপ্র ধর অর্ঘ্য, অতশ্রী রানী দাস। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, অতশ্রী রানী দাস, অনশ্রী রানী দাস, অর্পিতা সূত্রধর, অন্বেষা সূত্রধর, মাহির আহমদ চৌধুরী, স্বাগতা সাহা, অর্থিতা সাহা। কবিতা পাঠ করেন, নুসরাত খানম নওশীন ও তাওফিকা মুজাহিদ।