আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

নাফনদী থেকে  পঁচিশ কোটি উননব্বই লক্ষ টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মালিক বিহীন ৪.কেজি ২৭৮গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ২৫ কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা উদ্ধার করেছে টেকনাফ ২বিজিবি।

রবিবার (৩১-জুলাই) ভোর ৫টার দিকে টেকনাফ জালিয়ার দ্বীপ নাফনদী থেকে উক্ত মাদক গুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদে খবর আসে রবিবার ৩১ জুলাই ভোর ৫ ঘটিকার সময় দমদমিয়া

বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ পূর্ব দিকে জালিয়ারদ্বীপ বরাবর নাফ নদী দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে ।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ৩০ জুলাই

রাত ১০ঘটিকার সময় জালিয়ারদ্বীপে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন ৩১ জুলাই রাত ৫ ঘটিকায় ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে

শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উক্ত ব্যক্তিগণ জালিয়ারদ্বীপে আসলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবির টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে উক্ত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতার দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় ।

পরবর্তীতে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ হতে এবং মাছ ধরার জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৪কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১লাখ ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা আটক করতে সক্ষম হয়।

অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত নৌকা ও কারেন্ট জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।তিনি আরও বলেন, উদ্ধার মাদকের মূল্য ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা।

মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে। এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ