আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়িতে ৯২ হাজার ৫শত পিস ইয়াবাসহ আটক ২ সিএনজি জব্দ

হাসান বিন ইউসুফ :

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ হাজার ৫শত পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ও ইয়াবা বহনের দায়ে ১টি সিএনজি গাড়ী জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিক নির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেনের তত্বাবধানে এসআই মো.আল আমিন সঙ্গীয় নায়েক নাজমুল হোসেন, খালেদ মোশারফসহ একটি টিম ।

দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘুমধুমের বেতবনিয়া বাজারের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করলে এসব ইয়াবা এবং সিএনজিসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পিটিআই স্কুল এলাকার মৃত দুনু মিয়ার ছেলে মন্জুর আলম(৩২) ও কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম(২৯)।

ধৃতদের স্বীকারোক্তি মতে তাদের বহনকৃত সিএনজি গাড়ীতে অভিনব কৌশলে লুকায়িত ৯২হাজার পিস ইয়াবা উদ্ধার, একটি সিএনজি জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২কোটি সাড়ে ৭৭ লক্ষ টাকা ও ইয়াবা পাচারকালে ব্যবহৃত একটি সিএনজির রেজি নং কক্সবাজার থ-১১-৬৬০৫ মূল্য অনুমান ২লক্ষ ৫০ হাজার টাকা

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ