আজ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ ইং

নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ঈশ্বরগঞ্জের ফাহাদ

নিজস্ব প্রতিবেদক :

গত ১৮ জুলাই ২০২৬ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)-এর স্বাক্ষরে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আশরাফুল কবীর ভূঁইয়া ফাহাদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
জানা যায়, ২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক পথচলায় সংগঠনের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন নিবেদিতপ্রাণ ও পরিচিত ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই দীর্ঘ সাংগঠনিক পথচলার স্বীকৃতি হিসেবেই নতুন এই দায়িত্বকে দেখছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষভাবে শুভেচ্ছা জানান ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন স্নেহের ছোট ভাই, মনে রাখতে হবে—পরিশ্রম কখনো বৃথা যায় না।” উল্লেখ্য, আমিরুল ইসলাম ভূঁইয়া মনির হাত ধরেই আশরাফুল কবীর ভূঁইয়া ফাহাদের রাজনৈতিক পথচলার সূচনা হয়। তাই তার এই শুভেচ্ছাবার্তাকে ফাহাদের দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও সাংগঠনিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকেই।

এছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আশরাফুল কবীর ভূঁইয়া ফাহাদ সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিজের প্রতিক্রিয়ায় আশরাফুল কবীর ভূঁইয়া ফাহাদ বলেন, “এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, এটি একটি বড় আমানত। যারা আমার ওপর আস্থা রেখেছেন এবং দীর্ঘ পথচলায় পাশে থেকেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সংগঠনের আদর্শকে ধারণ করে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে এই আস্থার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ