আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

নরসুন্দর জাহিদের মরদেহ উদ্ধার বালুর নিচ থেকে

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

শুক্রবার সকালে গাজীপুর মহানগরে ৫ নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবী বটতলা এলাকায় নির্মাণাধীন টিনশেড ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল নরসুন্দর জাহিদ নামের এক যুবককে। জাহিদ নরসুন্দর দীর্ঘদিন যাবত বটতলা এলাকায় সেলুনের দোকানে কাজ করতেন। চলতি মাসের ১ তারিখে নির্মাণাধীন ভবনের পাশে স্ত্রী ও কন্যা সহ বসবাস করত। জাহিদ গত ৭ জুলাই থেকে নিখোঁজ আছে। এ ব্যাপারে কাশিমপুর থানায় তার স্ত্রী একটি অভিযোগ দায়ের করে। স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গত ৭ তারিখ সকালে তার ভাই বিদেশ থেকে এয়ারপোর্টে আসবে তাকে রিসিভ করার জন্য বাসা থেকে বের হয়েছে আর ফিরে আসেনি । গতকাল নিখোঁজ জাহিদের বাবা পঞ্চগড় থেকে এসে জাহিদের স্ত্রী এবং কন্যাকে বাড়িতে নিয়ে যায়। আজ সকালে নির্মাণাধীন ঘরের পাশ থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির পাশের মানুষ দেখতে যায়। গতরাতে শিয়াল অথবা কুকুর গলিত লাশ একাংশ বের করে ফেলে গলিত লাশের একাংশ দেখে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কোনাবাড়ী জোনের এসি সুভাষীশ ধর, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম সহ স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব দবির উদ্দিন এর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। লাশের পরনের কাপড় দেখে এলাকাবাসী নরসুন্দর জাহিদকে শনাক্ত করে । ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ