আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

নরসিংদীতে ৭ কেজী গাজাসহ মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে ৭ কেজী গাজাসহ বিলকিস বেগম নামের এক মহিলাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে জেলার শিবপুর থানার কারারচর এলাকা হতে এই গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিলকিস বেগম (৪৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মৃত নুরুল ইসলামের ঔরষজাত ও আঃ কাদের নেওয়াজের পালিত মেয়ে। বর্তমানে সে নরসিংদী জেলার পলাশ থানার ওয়াপদা গেইট এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার কারারচর হতে ওই মাদক ব্যবসায়ীকে ৭ কেজী গাজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ