আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নবীনদের বরণ করে নিলো জেইউকিউএস 

জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের নবীন  শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কুইজ সোসাইটি ( জেইউকিউএস)।

সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য তিনটি ভাগে কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহনাফ বলেন, ” আজকের অনুষ্ঠানে আমাদের বিভিন্ন বিভাগের বন্ধুরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছি। কুইজ গুলোর মাধ্যমে আমরা অনেক নতুন বিষয় সম্পর্কেও জানতে পারলাম। কুইজ সোসাইটির এই আয়োজন প্রশংসনীয়। “

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ বলেন, ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই প্রতি বছর নবীন শিক্ষার্থীদের  নবীন বরণ ও বিভিন্ন  কুইজ প্রতিযোগীতার আয়োজন করে চলছে। মূলত নবীন শিক্ষার্থীদের জ্ঞানন চর্চাকে আরো বেশি উৎসাহিত করতেই আমাদের এবারের আয়োজন।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ” কুইজের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেটাকে আমাদের বাস্তব জীবনেও কাজে লাগাতে হবে৷ শুধু জ্ঞান অর্জন নয়, অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই আমরা মানুষ হিসেবে আরো দক্ষ হয়ে উঠবো। জ্ঞানী হওয়ার পাশাপাশি আমাদের প্রজ্ঞাবান হয়ে ওঠা দরকার।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ