আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার ৬শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা বিকাল ৫টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ও একদল সেনাবাহিনী সহকারে নবীগঞ্জ শহরসহ ইমামবাড়ি, নতুন বাজার, এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলা দিয়ে ৪হাজার ৬শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড।

নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ