আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নদীর অববাহিকায় ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক সভা

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদীর অববাহিকায় বন্যা রোদে নদী পরিকল্পনা ব্যবস্থাপনা সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জাইকা কর্তৃক আয়োজিত সভায় পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট অফিসার মাসুদুর রশিদ, জাইকার প্রধান গবেষক ইঞ্জিনিয়ার পরিসীমা,জাইকা পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজার তাক্সি ফারু কাউয়া,

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জাইকা এক্সপার্ট ডক্টর যশোদা মরি মাতা, জাইকার ইঞ্জিনিয়ার তাতা মরিন, প্রাণ প্রকৃতি নদি বাঁচাও আন্দোলন নোঙর এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক এফ এম সুমন, বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার ওয়াটার কিপারস বাংলাদেশ এর পেকুয়া প্রতিনিধি,

পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় তারা মাতামুহুরী নদীর বন্যার ঝুঁকি নদীর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন।

সবাই এর সামগ্রিক প্রকল্পের সংক্ষিপ্ত ভূমিকা বিষয়ক ও মাতামুহুরী নদীর অববাহিকায় সমীক্ষা প্রকল্পের কার্যক্রম এর সামাজিক ও কমিউনিটি ইন্টারভিউ করা হয়। জাইকার বিশেষজ্ঞ দল বন্যা রোদে করণীয় প্রকল্পের উপর একটি চিত্র প্রদর্শনী করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ