কুবি প্রতিনিধি:
নতুন হাউজ টিউটর পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল। পূর্ববর্তী হাউজ টিউটরদের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্যের আদেশক্রমে ৭জন শিক্ষক এই দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৬জুন) ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ মতে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের প্রভাষক মোঃ মাকসুদুর রহমানকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের, আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের,
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক অর্নব বিশ্বাসকে কাজী নজরুল ইসলাম হলের, এবং ফার্মেসী বিভাগের প্রভাষক সাদিয়া জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা বসাককে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী।
উল্লেখ্য, নতুন নিয়োগ প্রাপ্ত হাউজ টিউটরদের মেয়াদ যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছরের প্রর্যন্ত।