আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নতুন রূপে আহ্বায়ক কমিটি গঠন করলো আশুলিয়া প্রেসক্লাব’

সাভার প্রতিনিধিঃ 

পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে আশুলিয়া প্রেসক্লাব। দেশের স্বার্থে সাংবাদিকতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি লোকমান হোসেন চৌধুরী (খোকা মাহমুদ) কে আহ্বায়ক ও বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানা কে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এসময় সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন, ওমর ফারুক (আলোকিত কন্ঠ) ও মোঃ শাহীনুর রহমান শাহীন (দেশ টিভি)।

কমিটির সাতজন অন্যান্য সদস্যরা হলেন- শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন টিভি), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব) মোঃ হুমায়ুন কবির ( দৈনিক কালবেলা ), জাহাঙ্গীর আলম রাজু (প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা), আসলাম হাওলাদার ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা)

এর আগে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গনহত্যায় নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু, দৈনিক সময়ের আলোর রাকিব হাসান জিল্লু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামাল উদ্দিন চৌধুরী ও আবুল হায়াত বাচ্চু, দৈনিক নয়া দিগন্তের মো. তুহিন আহাম্মেদ, দ্য বাংলাদেশ টুডের মনির হুসাইন, বাংলা নিউজের মাহিদুল মাহিদ, আমার সংবাদের হাসান ভূইয়া, গ্লোবাল টিভির শাহিনুর রহমান সহ আরো অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ