আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উৎসব

রনজিত কুমার:

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ৩৫২ তম ঐতিহাসিক রথোৎসব ধর্মীয় রীতি নীতি অনুসরন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০ জুন -২০২৩ রোজ মঙ্গলবার।

২৮ জুন বুধবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা বা পুর্নযাত্রা অনুষ্ঠান।

উল্টো রথ যাত্রা বা পুর্নযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস।
রথোৎসব – মহামিলন। ধর্ম,বর্ণ শ্রেণী পেশা,ধনী,গরীব নির্বিশষে রথের রশি ধরে টানছেন ,আনন্দ বিনিময় করছেন, এই সাম্যই রথযাত্রার মূল শিক্ষা।

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রার ইতিহাস থেকে জানা যায়,বাংলা ১০৭৯ সালে বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকে ১২০৪ সাল পর্যন্ত সুদীর্ঘ ১২৫ বছর পর্যন্ত রথযাত্রা চলে এসেছে।

তারপর বালিয়াটি জমিদারদের পৃষ্ঠপোষকতায় রথযাত্রা অব্যাহত থেকেছে , আরও ১৪৬ বছর। বাংলা ১৩৫০ সালে জমিদারি প্রথা বিলোপের পর মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহা এগিয়ে আসেন রথযাত্রার উৎসব আয়োজন যা আজও অব্যাহত আছে।

তাঁরই সুযোগ্য উত্তরসূরী শ্রী রাজীব প্রসাদ সাহা,স্হানীয় গণমান্য ব্যাক্তি এবং শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহযোগিতায় শ্রীশ্রী যশোমাধব দেবের সেবা ও রথ পরিচালনায় দায়িত্ব সুচারুরুপে পালন করে যাচ্ছেন।

এবার ২০ শে জুন ২০২৩ খ্রী: রোজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রায় ৪০০ বছরের পুরোনো উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা ও মাসব্যাপী রথমেলা।
এ দেশের সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রথ উৎসব অনুষ্ঠিত হয় এই ধামরাইয়ে।

রথমেলা উপলক্ষে সার্কাস সহ বিভিন্ন বিনোদন মুলক ষ্টল বসছে মেলায়।
চারশত বছরের সুপ্রাচীন এই উৎসবে লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের মিলনমেলায় উদযাপন করা হবে রথোৎসব।

রথ উৎসব উপলক্ষে রথমেলায় কারুশিল্পে সুপ্রসিদ্ধ ধামরাই শহরে প্রতি বছর নতুন প্রানের স্পন্দন জাগে বিভিন্ন পণ্যের বিপুল সমাহার।ফলে বাংলার গ্রামীন শিল্প বিকাশ লাভের সুযোগ পায়।

প্রান্তিক ব্যবসায়ী সমাজ এখানে অনুষ্ঠিত মাসব্যাপী রথ মেলায় নিজেদের পণ্যসামগ্রী বিক্রয় করে উপার্জনের পথ খুঁজে পায়।

রথযাত্রা একটি সম্প্রদায়ের ধর্মোৎসব হলেও জাতি, ধর্ম-বর্ন নির্বিশেষে এটি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রকৃতপক্ষে একটি সর্বজনীন উৎসব।

এ’রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারনে এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে। এই ধর্মীয় রথ উৎসবকে কেন্দ্র করে ও ইতিহাস খ্যাত ধামরাইয়ে বেড়ানোর জন্য প্রতিটি বাসগৃহে দুরদুরান্ত থেকে আত্মীয় স্বজন এসে ভীড় করে।

অতীতে বাংলাদেশ নয় বিদেশ থেকেও হাজারো ভক্তবৃন্দরা রথ উৎসব কে কেন্দ্র করে ধামরাইয়ে এসে সমাগত হতো । এখনো আসে। পুরো উৎসবটিই কালের বিবর্তনে এখন ধর্মীয় ভাবধারা নয় সার্বজনীন স্রোতধারায় প্রভাবিত হচ্ছে।

এই ঐতিহবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ সাজ রব পড়ে গেছে,মেলায় শত শত ষ্টল বসেছে।
এবারও ২০ জুন রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

শ্রী প্রণয় কুমার ভার্মা মহোদয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ উৎসব উদযাপন কমিটির দপ্তর সম্পাদক রনজিত কুমার পাল বাবু।

মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হওয়ার পর কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে।৯ দিন পর বুধবার ২৮ জুন/১৪ই আষাঢ় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব।

পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ২৮ জুন বিকেল সাড়ে পাঁচটায় পর টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়।

এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার ও তাদের দোসররা শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী গগনচুম্বী দেবদেবীর কারুকার্য খচিত আকর্ষণীয় ৭৫ ফুট উচ্চতা বিশিষ্ট ৪৪ ফুট পাশে মুল্যবান কাঠের দর্শনীয় রথ খানা পুড়িয়ে দিয়ে বাঙালীর উৎসব ও ঐতিহ্য ধ্বংস করে দেয়।

রণদা প্রসাদ সাহাও সপুত্র প্রাণ হারিয়েছেন।যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে রণদা প্রসাদ সাহার সুযোগ্য কন্যা শ্রীমতি জয়াপতি স্হানীয় সমাজসেবী ঠাকুর গোপাল বণিক প্রমুখ এর সহায়তায় রথযাত্রা শুরু করেন। সেটি ছিল বাঁশের রথ।

পরে ১৯৭৬সালে সংশ্লিষ্ট সবার, অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় কাঠের রথ।তা দিয়েই চলে আসছিল বাৎসরিক রথযাত্রা উৎসব।

পরবর্তিতে ২০০৬ সালে ধামরাইয়ের রথ উৎসবে তৎকালীন মাধব মন্দির কমিটির সাধারন সম্পাদক ধামরাইয়ের বিশিষ্ঠ সমাজ সেবক প্রয়াত ঠাকুর গোপাল বনিকের আমন্ত্রনে রথ উৎসবে বিশেষ অতিথি হয়ে

আসেন ঐ সময়ের বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার শ্রীমতি বিনা সিক্রী।
ধামরাই বাসীর আন্তরিক দাবীর প্রেক্ষিতে শ্রীমতি বিনা সিক্রী তার ভাষনে পূর্বের আদলে ৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক পুড়িয়ে দেওয়া রথটির আদলেই ধামরাইয়ের রথটি নির্মান করে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ