আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম কবির মোল্ল্যা ২৩১১০ ভোট পেয়ে জয়ী হয়েছে । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষে প্রতীকে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ১৫০৩ ভোট পেয়ে পরাজিত হন ।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ধামরাই পৌরসভায় ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়।
এবার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী ছিলেন তিনজন । আওয়ামী লীগের বর্তমান মেয়র গোলাম কবির, ধানের শীষ প্রতীক বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকত আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ