আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই পৌরসভায় নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক :

২০১৬ সালে ধামরাই পৌরসভায় মেয়র হিসেবে যোগদান করেন গোলাম কবির মোল্লা। তার যোগদানের ২৬ কর্মদিবসের মধ্যেই ধামরাই পৌরসভা ক শ্রেণীতে উন্নিত হয়। তিনি ক্ষমতায় আসার পর ধামরাই পৌরসভার রাস্তা, বর্জ্য ব্যবস্থা, রাতে সড়ক বাতিসহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করেন এবং তা চলমান আছে।

কিন্তু ক শ্রেণীর পৌরসভা হিসেবে নগরবাসীর যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তেমন পরিপূর্ণতার মুখ ধামরাই পৌরবাসী এখনো দেখেননি।

পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পৌরসভার কয়েকটি স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে সেইসব ওয়ার্ডের লোকজন। একটু বেশি বৃষ্টি হলে কোন কোন জাগায় ঘর থেকে বের হওয়া মুশকিল হইয়ে যায় তাদের জন্য।

ধামরাই পৌরসভা সূত্রে জানা যায়, ধামরাই পৌরসভায় মোট ৫২ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে ৯ কিলোমিটার পাকা ড্রেনেজ ও ১১ কিলোমিটার কাঁচা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে যা পর্যাপ্ত না।

পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের মধ্যে রয়েছে ধামরাই বাজার। যেখানে রাস্তার দুই পাশেই পাকা ড্রেনেজ ব্যবস্থা থাকার পরও বৃষ্টি হলেই পানি জমে কয়েক ঘন্টার জন্য ওই রাস্তায় চলাচল বন্ধ হইয়ে যায়।

এছাড়াও ৫ নং ওয়ার্ডের কালিয়াগাড়, ৭ নং ওয়ার্ডের কুমড়াইল মোড়, ৮ নং ওয়ার্ডের কমিশনার মোড়সহ কয়েকটি স্থানে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এতে ভোগান্তিতে পরেন সেখানে বসবাসরত লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমাদের পৌরসভার কমিশনার মোড়ে রাস্তা ভালো সুন্দর। কিন্তু এখানে বৃষ্টির পানি বের হওয়ার জন্য প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে। যে পাইপ দিয়ে বৃষ্টির পানি পাস হতে সময় লাগে।

তখন আমাদের হাঁটাচলায় কষ্ট হয়। যদি বড় ড্রেনের ব্যবস্থা করা হতো তা হলে হয়ত এখানে আর জলাবদ্ধতার সৃষ্টি হতো না।

পৌরসভার কালিয়াগাড় রাস্তার সাথে বায়তুর মামুর জামে মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয় ফজলুর হক আজকের পত্রিকাকে জানান, এই রাস্তা দিয়ে মুন্নু সিরামিক্স ও বাটা কোম্পানির কয়েকশত শ্রমিক আসা যাওয়া করে। শীতকাল ছাড়া সারা বছরই এই রাস্তায় পানি থাকে হাটা চলা যায় না।

আমি প্রতিদিন নামাজ পড়তে আসি খুব কষ্ট হয়। এখন তাও রাস্তার এক পাশ দিয়ে পৌরসভা থেকে মাটি ভর্তি বস্তা ফেলে দিয়েছে যার জন্য পানি পাড়াতে হয় না। কিন্তু আবার একটু বেশি বৃষ্টি হলেই এই বস্তাও ডুবে যায়।

তিনি আরো বলেন, যদি এই রাস্তাটায় ড্রেন করে দেয়া হয় তা হলে আমাদের চলাফেরা সুবিধা হবে। তখন আর বৃষ্টির পানি আটকে থাকবে না।

একই এলাকার স্থানীয় বিউটি রশিদ জানান, এই জলাবদ্ধতার কারণে আমাদের এখানে মশা মাছির উপদ্রব বেশি। বাসার জন্য বাজার বা চালের বস্তাসহ বিভিন্ন জিনিসপত্র রিক্সায় করে বাসা পর্যন্ত আনতে পারি না মাথায় করে আনতে হয়। আর রিক্সা আলারা কালিয়াগাড় এর নাম শুনলেই এই দিকে আসতে চায় না।

তিনি আরো জানান, এই অবস্থার জন্য আমাদের এই দিকে বাড়াটিয়ারাও বেশি থাকতে চায় না। তাদের জিনিসপত্র আনা নেয়া কষ্ট হয় বলে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান জানান, রিসেন্টলি পৌরসভার পাঠানটোলা এলাকায় ৬০০ মিটার ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। পর্যায় ক্রমে বাকি গুলো করা হবে।

ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান আছে। আর কালিয়াগাড় এলাকার ওই রাস্তাটি ২৬ বছর পানির নিছেই ছিলো। আমি ক্ষমতায় আসার পর ওই রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা করি।

কিন্তু মহাসড়কে কাজের জন্য তারা ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। নতুন করে টেন্ডার করা হচ্ছে সামনের নভেম্বর মাসেই কাজ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ