আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই পৌরসভায় এবার ৩৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে

রনজিত কুমার পাল (বাবু), নিজস্ব প্রতিবেদক:

সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব । শরত কালে এ’উৎসব হয় বিধায় শারদীয় উৎসব নামে প্রচার হয়ে আসছে।

রাজধানী ঢাকার অদূরে ধামরাই পৌরসভার প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। দিন- রাত সমান তালে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পাড় করছেন বিভিন্ন শিল্পীরা যা আঞ্চলিক ভাষায় আমরা দেউরি বলে অভিহিত করে থাকি।

ধামরাই পৌরসভার উল্লেখ্যযোগ্য পূজোৎসব এর মধ্যে বড় বাজার পূজোমন্ডপ, কায়েতপাড়া সার্বজনীন পূজা কমিটির পূজোমন্ডপ, ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির এর যাত্রাবাড়ীস্হ রথমেলাঙ্গনের মাঠের পূজা মন্ডপ,ডাঃ অজিত কুমার বসাক এর পূজা মন্ডপ,সুকান্ত বনিকের পূজা মন্ডপ,দক্ষিণ পাড়া সার্বজনীন কালিমন্দিরের পূজা মণ্ডপ, কাগুজিয়াপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ।

ইসলামপুর দুটি পূজা মন্ডপ, কায়েতপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ, চৌদালীপাড়া পূজা মন্ডপ,গোপনগর পূজা মন্ডপ
সহ সর্বমোট ধামরাই পৌরসভায় ৩৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

বৈশ্বিক মহামারী করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে এবারও অনেকটা নিয়ম রক্ষা করার মতো উদযাপন করা হবে, সীমিত আকারে সরকারের স্বাস্থ্য বিধি মেনে কমিটির সকলকে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিটি মন্দির ও পূজা মন্ডপের কর্মকর্তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানান।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক। তিনি বলেন আমরা এবারও খুব সতর্কতা অবলম্বন করবো, সবাইকে মাস্ক পড়া বাধ্যতমূলক করার জন্য প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত মাস্ক রাখার জন্য অনুরুধ করবো যাতে কোন ভক্তের মুখে মাস্ক থাকে আর যদি না থাকে তাহলে বিভিন্ন পূজা মন্ডপ থেকে ভক্তদের বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়।

ধামরাই কায়েতপাড়া মাধব মন্দির ও লোকনাথ মন্দির সংলগ্ন পূজা মন্ডপের মায়ের প্রতিমা তৈরির কাজ শেষ এখন রঙ এর কাজ বাকি রয়েছে। প্রায় প্রতিটি মন্ডপের মাটির কাজ শেষ পর্যায়ে। মাটির কাজ শেষ হলের রঙ্গের কাজ শুরু হবে।

করোনার কারণে প্রতিমার শিল্পীদের আয় কমেছে। সেই সাথে ডেকোরেটর ও লাইটিং ব্যবসায়িদের আয় কমেছে।কারন মানুষ সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করে চলছে।
বড় বাজার দুর্গা প্রতিমার শিল্পী দিপন্কর পাল বলেন আমি মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি যে বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি দাও।যাতে মানুষ স্বাভাবিক ভাবে জীবন ধারন করতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ