আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই দক্ষিণপাড়া শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে ৮তম নামযজ্ঞ ও মহোৎসব

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌর শহরের প্রাণকেন্দ্র ঢাকা -আরিচা মহাসড়কের পাশ্ববর্তী এলাকা ধামরাই দক্ষিণপাড়া মহল্লায় সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির ও নামযজ্ঞ ও মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে ৬ই অগ্রহায়ণ হইতে

২৯শে অগ্রহায়ণ (১৬ ডিসেম্বর -২০২২) পর্যান্ত ২৪ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠান্তে ১৬ই ডিসেম্বর শুক্রবার শুভ অধিবাসের মধ্য দিয়ে ৮তম অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসব শুরু হয়।

১৭ই ডিসেম্বর শনিবার দক্ষিণপাড়া সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে ভোর হইতে হরিনাম সংকীর্তন শেষে ১৮ই ডিসেম্বর রবিবার ভোর থেকে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান চলমান,

দুপুরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে নরনারায়ণ সেবায় এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দ অংশ গ্রহণ করে।

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বিগত দুই বছর স্বল্প পরিসরে সরকারি বিধিনিষেধ মোতাবেক সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়।

এ’উৎসবে নামসুধা পরিবেশন করেন – চরণধূলী সম্প্রদায় (মানিকগঞ্জ),গুরুভাই সম্প্রদায় ( রাজবাড়ী), আদি গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর),মোহনলাল সম্প্রদায় (কুমিল্লা), মা যশোদা সম্প্রদায় (খুলনা)।

অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশেন করছেন- শ্রী দুলাল মোহন্ত (বগুড়া), শ্রীমতি তৃষ্ণা দেবনাথ (বগুড়া), শ্রী শ্যামল পাল (টাঙ্গাইল)।

সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার বলেন- দেশ,জাতি,বিশ্বের সকল প্রাণির শান্তি, কল্যাণ কামনায় ২৪ দিন একটানা ভাগবত পাঠান্তে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ, অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব এর আয়োজন করেছি।

এ’মহতি অনুষ্ঠানের প্রতিটি পর্বে এতদ্ অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দের স্ববান্ধব উপস্হিতিতে নামসুধা,লীলারস শ্রবণ মহাপ্রসাদ গ্রহণ ও সকলের সার্বিক সহযোগিতায় এ’মহতী উৎসব উদযাপিত হচ্ছে। ভগবান সকলের সহায় হউক।

অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার ভক্তবৃন্দ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,ঢাকা জেলা কমিটির নির্বাহী সভাপতি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু সহ আরো বিশিষ্টজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ