আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৫ই আগস্টের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ ১৫ই আগস্ট স্মরণে ধামরাই উপজেলা প্রেসক্লাব মোকামটোলাস্হ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে আগস্ট) বিকেলে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) এর সভাপতিত্বে শোক সভার আলোচনা সভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী ইমাম জান কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ’সময় আলোচনা সভায় ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা , বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনকের কন্যা বাংলাদেশের মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা-২০ সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সাংবাদিক ইমরান, প্রচার ও প্রক্শনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা,সাংবাদিক ফারুক হোসেন, সহ অন্যান্য
সাংবাদিকবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ