আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে পিঠা উৎসব- ২০২০ পালিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ধামরাই উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে শীত আগমন উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) বিকেলে ধামরাই ঢুলিভিটাস্হ সিটি সেন্টারে পিঠা উৎসব পালিত হয়েছে।

পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান,
ধামরাই উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মোঃ মাসুম খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা , উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব সাহেব আলী, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সুশৃঙ্খল করে উদযাপন করতে সার্বিক সহায়তা করে নিরাপদ সড়ক চাই “নিসচা” ধামরাই শাখা এর সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ