আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই ইউনিয়নে ৬০০ জনকে  কোভিড-১৯ টিকা নিলেন

রনজিত কুমার পাল (বাবু), নিজস্ব প্রতিবেদক:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে করোনা ভাইরাস কোভিড- ১৯ সংক্রমণ
প্রতিরোধকল্পে সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে করোনার ভ্যাক্সিন টিকাদান কর্মসূচি চলছে দিনব্যাপী। এই পর্যায়ে আজ ৬০০ জন নারী ও পুরুষকে দেওয়া টিকা দেওয়া হইবে। আজ ধামরাই ইউনিয়নে ১ নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ড মোট ৬টি ওয়ার্ডের নারী ও পুরুষকে টিকা দেওয়া হইবে।। পরবর্তীতে আবার নির্দেশনা সাপেক্ষে ভ্যাক্সিন টিকা দেওয়ার সময়সূচি জানিয়ে দেওয়া হবে ।
ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন বলেন মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে দেশবাসীকে করোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে বিনামূল্যে করোনার টিকা সরকার প্রদান করেছে। মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার ইউনিয়নে আজ ৬০০ জন নারী -পুরুষকে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্য বিধি মেনে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সেই সাথে টিকা নিতে আসা সকলের প্রতি স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ