নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে ৫৩.৯৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, মাদক বিক্রির নগদ ১৪৫৭ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার ( ১৭ জুলাই) দুপুরের দিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ জুয়েল রানা(২৪) ও মোঃ হৃদয় (২২)। এদের দুজনের বাড়ি বি বাড়িয়া জেলায়।
র্যাব জানায়, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ধামরাই মডেল কলেজের সামনে নবীনগর-আরিচা মহাসড়কের উপর যানবাহনে চেকপােস্ট পরিচালনা করার সময় নলীনগর- আৰিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ মুখি একটি নীল রঙ্গের সিংগেল কেবিন পিকআপ আসাতে দেখে থামার জন্য সংকেত দেয়া হয়। পরে জিজ্ঞাসাবদে তাদের আচরণে সন্দেহ হলে পিকআপে তল্লাশি করে ৫৩ কেজি ৯৭৯ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ওই পিকআপ দুটি মোবাইল ও নগত ১৪৫৭ টাকাসহ তাদের আটক করা হয়।
র্যাব-৪ সি.পি.সি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করেছে যে, বেশ কিছুদিন যাবত ধরে পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করত। পরে তা পিকআপের ভিতর ভরে অভিনব কায়দায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো । আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ধামরাই থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব -৪।