নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে বাহিরে ঘুরাঘুরির অপরাধে ২৭ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৩৪টি মামলা করা হয়েছে।
বুধবার (০৪ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামরাইয়ের বিভিন্ন জাগায় দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া পথচারীদের ঘুরাফেরার অপরাধে এসব জরিমানা ও মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নূরুল আলম।
লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নূরুল আলম এর নেতৃত্বে ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি দোকানসহ প্রয়োজন ছাড়া ঘুরাঘুরির করার অপরাধে এসব জরিমানা করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ২৭ হাজার ১শত টাকা জরিমানা করেন। এছাড়াও ৩৪টি মামলা করেন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি।